গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসি জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৪৬ Time View

গাজীপুরের শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করার অপরাধে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মা-বাবা মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা, কাশফি মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং জোবেদা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

এই অভিযান জনস্বার্থে এবং স্বাস্থ্য সুরক্ষার কারণে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে যে স্যাম্পল বা নমুনা ওষুধ দেয়, সেগুলো আইনত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। একটি চক্র দীর্ঘদিন ধরে এসব স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি করে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। প্রথমবারের জন্য সতর্কতামূলকভাবে কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অভিযুক্তদের শুধু জরিমানা নয়, কারাদণ্ডও প্রদান করা হবে।”

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান স্থানীয়দের জন্য নিরাপদ ওষুধ ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে এবং অপরাধীদের সতর্ক করছে।

শ্রীপুরে এই অভিযান স্থানীয় ফার্মেসি মালিক এবং সাধারণ জনগণের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসি জরিমানা

Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬