গাজীপুর , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অপারেশন শুরু

  • Reporter Name
  • Update Time : এক ঘন্টা আগে
  • ১৬ Time View

রাঙ্গামাটিতে এই প্রথম আধুনিক চোখের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে রবিবার (৫ এপ্রিল) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা, আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান, চক্ষু বিশেষজ্ঞ ডা: রোমেল চাকমা এবং হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও মিডিয়ার প্রতিনিধি।

চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “চোখ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অন্ধ হলে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। ডা: রোমেল চাকমা সাহস ও দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমাদের কাছে এটি গর্বের বিষয়।”

প্রাথমিকভাবে ৫ জন রোগী নির্বাচন করা হয়েছে, যার মধ্যে আজ ২ জনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও চিকিৎসা প্রদান করা হবে।

সিভিল সার্জন ডা: নূয়েন খীসা বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন ছিল সীমিত পরিসরে হলেও চক্ষু অপারেশন কার্যক্রম চালু করা। মাননীয় চেয়ারম্যানের আর্থিক সহযোগিতা ও সহায়তায় আমরা এটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। ডা: রোমেল সাহসিকতার সঙ্গে কাজ করছেন এবং আশা করি আমরা ভবিষ্যতে বৃহৎ পরিসরে চক্ষু চিকিৎসা সেবা দিতে পারবো।”

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের প্রতি অনুরোধ করেন, চোখের অপারেশন কার্যক্রমকে সম্প্রসারিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের এই উদ্যোগ স্থানীয় মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যের সুবিধা নিয়ে এসেছে এবং এটি ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অপারেশন শুরু

Update Time : এক ঘন্টা আগে