গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

শিবপুরে অবৈধ ডিজেল মজুদে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৩ Time View

নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে ডিজেল তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিবপুর উপজেলার দুলালপুর মোড় বাজার এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় জেলা এনএসআই কর্মকর্তা এবং শিবপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাসেম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দেখা যায়, দোকানটিতে অনুমোদন ছাড়াই খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। এছাড়া গোডাউনে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল তেল মজুদ রাখা হয়। বিএসটিআই কর্তৃক নির্ধারিত মূল্য না মেনে তেল বিক্রির অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে দোকানের মালিক কাসেমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্দেশে মজুদকৃত ২০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে (প্রতি লিটার ১০০ টাকা) সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। এতে স্থানীয় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

একই দিনে দুলালপুর মোড়ে অবস্থিত মোতাহার সুইটস নামের একটি মিষ্টির দোকানেও অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সিঙ্গারা তৈরি এবং বিক্রির দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই মোবাইল কোর্ট অভিযান স্থানীয় ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

শিবপুরে অবৈধ ডিজেল মজুদে জরিমানা

Update Time : ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬