গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকা মাহমুদা আক্তারের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৬৫ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার টান সূত্রাপুর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মাহমুদা আক্তার নামের শিক্ষিকা মারা যান। নিহত মাহমুদা আক্তার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাহমুদা আক্তার ২৬ শে মার্চের প্রস্তুতি নেওয়ার জন্য লতিফপুর থেকে অটোরিকশা যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড দিয়ে সরকারি টান সূত্রাপুর প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন ঘটনাস্থলে পৌঁছে যান। তার মৃত্যুর খবর শোনার পর স্থানীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা গভীর শোকে নিমজ্জিত হয়েছেন। কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, “এ ধরনের মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা সবাই এ ঘটনায় মর্মাহত।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার পর অজ্ঞাত গাড়ির সন্ধান চালানো হচ্ছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয় স্কুল ও শিক্ষা সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা সামাজিক ও শিক্ষাব্যবস্থার প্রতি সঠিক নিরাপত্তার অনুরোধ জানিয়েছেন। দুর্ঘটনার গুরুত্ব বিবেচনায় রেখে উপজেলা প্রশাসন জরুরি তদন্ত শুরু করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকা মাহমুদা আক্তারের মৃত্যু

Update Time : ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬