গাজীপুর , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আতাহার রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ঈদে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা: রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি অনলাইন টিকিটিং উন্নয়ন, ট্রেনে আসছে ওয়াইফাই চট্টগ্রামে সেমাইয়ের জনপ্রিয়তা: ঈদের নাস্তায় ঐতিহ্য, স্বাদ ও দামের হালচাল চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে ঈদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডলসহ ২ চোরাকারবারী আটক গাইবান্ধায় বালু বিক্রির অভিযোগ, নেতার দাবি ‘মিথ্যা ও অপপ্রচার’ ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

ঈদে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা: রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি

  • Reporter Name
  • Update Time : এক ঘন্টা আগে
  • ১৬ Time View

ঈদেও নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছে রাঙামাটি জেনারেল হাসপাতাল: মাঠ পর্যায়ে তদারকিতে সিভিল সার্জন

মোঃ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি:- পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) নির্দেশনা অনুযায়ী রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদের আনন্দ বিসর্জন দিয়ে রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

সেবার মান নিশ্চিতে বিশেষ উদ্যোগ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল এবং আজ ঈদের ছুটির মধ্যেও হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি ল্যাব এবং এক্স-রে পরিষেবা সার্বক্ষণিক সচল রাখা হয়েছে। এছাড়া জরুরি অপারেশন এবং সিজারিয়ান সেকশন পরিচালনার জন্য বিশেষ টিম প্রস্তুত রয়েছে। রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ডিউটি রোস্টার হালনাগাদ করা হয়েছে এবং তারা নিয়মিত অন্তঃবিভাগে রাউন্ড দিচ্ছেন।

জরুরি সরঞ্জামের পর্যাপ্ত মজুদ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। এছাড়া জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও কন্ট্রোল রুম সার্বক্ষণিক সচল রাখা হয়েছে। হাসপাতালের প্রধান ফটকসহ জরুরি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।শীর্ষ কর্মকর্তাদের তদারকি পুরো চিকিৎসা কার্যক্রম ও সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন রাঙামাটির সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান।কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশনার আলোকে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মচারী সকলেই যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন বা কোনো প্রকার অবহেলার শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আতাহার রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

ঈদে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা: রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি

Update Time : এক ঘন্টা আগে