গাজীপুর , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বোদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২৬ Time View

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কালি শুকানোর আগেই মানুষের হাতে ২৮ হাজার ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বোদা মডেল সরকারি পাইলট স্কুল ও কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বোদায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হলে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতা তা নিয়ে কটাক্ষ করেছিলেন। কেউ কেউ নানা ধরনের মন্তব্যও করেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ২৮ হাজার ফ্যামিলি কার্ড মানুষের হাতে পৌঁছে দিয়েছেন। এখন যারা এই উদ্যোগ নিয়ে সমালোচনা করেছিলেন, তাদের কাছে জনগণই জবাব চাইবে।

তিনি আরও বলেন, বিএনপি যে সব প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছিলেন, তার প্রতিটি বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছি। তাই উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো আত্মীয়তা বা ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে না। প্রকৃতভাবে যারা সরকারের সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন তরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা পেলে বোদা ও দেবীগঞ্জ এলাকার কোনো রাস্তা আর কাঁচা থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি জানান, খুব শিগগিরই এলাকার মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য দৃশ্যমান বরাদ্দ দেওয়া হবে।

বক্তব্যের এক পর্যায়ে প্রতিমন্ত্রী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, দলের ভাবমূর্তি রক্ষা করতে সবাইকে সংযত আচরণ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে জনগণের ক্ষতির অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং বিএনপিতে তার জায়গা থাকবে না।

ইফতার মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফী, জিপি আব্দুল বারী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌসসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এতিম ও অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত খেজুর বিতরণ করেন। এতে স্থানীয় অসহায় মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হকিকুল ইসলাম।

রমজানের এই আয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও শক্তিশালী করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বোদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

Update Time : ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬