গাজীপুর , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ফটিকছড়িতে বাস উল্টে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৭০ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত এবং অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন নয়ন ওঁরাও (১৯), উত্তম ওঁরাও (২০) ও তপু কর্মকার (১৬), যারা ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখীল এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তারা সকলেই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন এবং কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, বোয়ালখালী উপজেলা থেকে দুটি বাসে করে লোকজন মানিকছড়ি উপজেলার একটি হিন্দু বউভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে ফেলাগাজী মোড় এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, পরে আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অন্তত ১৭ জন যাত্রী। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, গুরুতর অবস্থায় নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং পুনরায় সড়ক নিরাপত্তার গুরুত্বের ওপর নতুন করে আলোকপাত করেছে। বাস এবং মোটরসাইকেল উভয়ই এই সড়কে সাধারণ চলাচলের অংশ, তাই সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন এবং যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগের প্রয়োজন।

এতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন ও ট্রাফিক বিভাগকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

ফটিকছড়িতে বাস উল্টে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬