গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

প্রেস ক্লাবের সংকট সাংবাদিকদেরই মিলে মিশে সমাধান করতে হবে—তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৪৭ Time View

প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রেস ক্লাবের অভ্যন্তরীণ কোনো সমস্যা রাষ্ট্র, পুলিশ কিংবা সরকারি দলের প্রভাব খাটিয়ে সমাধান করা হবে না। এ ধরনের সমস্যার সমাধান সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে করতে হবে এবং তা হতে হবে প্রতিষ্ঠানের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী।
গতকাল বুধবার (৪ মার্চ) চিটাগাং ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিল এবং সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রমাণ করবে যে একটি ফ্যাসিবাদী সংস্কৃতির বিকল্প আরেকটি ফ্যাসিবাদী সংস্কৃতি নয়। বিগত সরকারের আমলের সবচেয়ে বড় অপরাধ ছিল গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা, এমনকি পুলিশের ইউনিফর্মকেও একটি দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করার ফলে এই ধরনের সার্বজনীন প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে বিতর্কিত হয়ে পড়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে যখন দলীয়করণ, ব্যক্তিকরণ বা পারিবারিকীকরণ করা হয়, তখন সেটি আর তার অর্পিত দায়িত্ব পালন করতে পারে না। প্রেস ক্লাবের বিবেকবান সদস্যরা দলীয়করণের অপরাধকে জবাবদিহিতার আওতায় আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের মূল কাজ হলো সরকারের গঠনমূলক সমালোচনা করা। বর্তমান ক্ষমতাসীন দল নিজেদের ক্ষমতার মালিক মনে করে না, বরং জনগণের নির্বাচিত ‘সেবক’ হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের কর্তৃত্ব সুসংহত করতে এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে ‘৩১ দফা’ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ তারিখ সংসদের প্রথম অধিবেশন শুরু হলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কাজ এগিয়ে নেওয়া হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন এমপি শাহজাহান চৌধুরী, আবু সুফিয়ান, সাইয়েদ আল নোমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না। যেকোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি কোনো অপরাধকে তামাদি হতে দেওয়া হবে না। জনগণ বিএনপিকে কেবল প্রতিশোধ বা প্রতিহিংসার জন্য নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক কাঠামো ও সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব দিয়েছে।
চট্টগ্রাম সফরের শুরুতে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। এতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, জসীম চৌধুরী সবুজ, মঞ্জুরুল আলম মঞ্জু, শহীদ উল আলম, নওশের আলী খান, অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, সারোয়ার সুমন প্রমুখ।
পরে তথ্যমন্ত্রী সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রেস ক্লাবের সংকট সাংবাদিকদেরই মিলে মিশে সমাধান করতে হবে—তথ্যমন্ত্রী

Update Time : ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬