গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

চট্টগ্রামে বিলাসবহুল গাড়িসহ চোর চক্রের সদস্য সাইমন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া প্রায় ৪০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল নিশান এক্সট্রেইল (Nissan X-Trail) গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এক ব্যক্তি তার ব্যবহৃত নিশান এক্সট্রেইল গাড়িটি (রেজি: CHATTA METRO GHA-11-4971, ইঞ্জিন নং-MR20-2295840, চেসিস নং-HNT32-166558) ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৩১ নম্বর বাড়ি ‘দি বিটিআই মেট্রোপোল’-এর গ্রাউন্ড ফ্লোর পার্কিংয়ে রেখে বাসায় যান। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ভবনের দারোয়ান তাকে জানান, পার্কিংয়ে রাখা গাড়িটি সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও গাড়ির সন্ধান না পেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-১৯ (তারিখ: ২৭/০২/২০২৬), দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই সিএমপি’র পশ্চিম বিভাগের ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক দল তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরাসরি ঘটনার সঙ্গে জড়িত মো. সাইমন (৩৬) নামের এক ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবুনগর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকার ফয়েজ আহমেদ লেইনে আব্দুল হক সওদাগরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

গ্রেফতারকৃত সাইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ডিসি পার্ক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চুরি হওয়া নিশান এক্সট্রেইল গাড়িটি উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সাইমন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় পূর্বে একটি চুরির মামলা (এফআইআর নং-৬, তারিখ: ৬ ডিসেম্বর ২০২৩, দণ্ডবিধির ৩৭৯ ধারা) বিচারাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে ডবলমুরিং মডেল থানার ১৯ নম্বর মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামে বিলাসবহুল গাড়িসহ চোর চক্রের সদস্য সাইমন গ্রেফতার

Update Time : ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬