গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদের জেরে যুবককে হ/ত্যা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের সাগরিকা এলাকায় পূর্ব বিরোধ ও চাঁদাবাজির প্রতিবাদের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিটাক বাজার মোড় এলাকার একটি কারখানার সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে একটি চক্র কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। আকাশ দাশ ওই দাবির তীব্র প্রতিবাদ করলে তারা চাঁদা আদায় করতে ব্যর্থ হয়। এরপর থেকেই আকাশের সাথে ওই চক্রের বিরোধ চলছিল।

নিহতের ভাই সাগর দাশ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে বাসা থেকে ভাত খেয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ। কারখানার সামনে পৌঁছালে তিনি দেখেন, তাঁর সহকর্মী মাইকেলের সাথে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন ও নাজমুলসহ কয়েকজনের বাকবিতণ্ডা চলছে। একপর্যায়ে তারা মাইকেলকে মারধর শুরু করলে আকাশ এগিয়ে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা আরও কয়েকজনকে ডেকে এনে প্রথমে হেলমেট দিয়ে আকাশের মাথায় সজোরে আঘাত করে। পরে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় পরিবার ও সহকর্মীরা আকাশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার বলেন, “সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবকের সাথে আকাশের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।” ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, “রাতেই তারা পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এরপর জানা যাবে—কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।”

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদের জেরে যুবককে হ/ত্যা

Update Time : ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬