গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

বাঁশখালীতে বালুভর্তি ডাম্পারের চাকায় প্রাণ গেল শিশু ইশফার

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফা আক্তার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আমান উল্লাহর কন্যা।

স্থানীয় সূত্র জানায়, ইশফা আক্তারের পিতা জালিয়াঘাটা মুন্সী হাট বাজারে ইফতার সামগ্রী কিনতে একটি দোকানে গেলে তার পেছন পেছন ছোট মেয়ে ইশফা দৌড়ে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ডাম্পার শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এদিকে শিশুটির মৃত্যুতে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের মাধ্যমে প্রতিনিয়ত গ্রামীণ ও অপ্রশস্ত সড়ক দিয়ে ইট, বালু, মাটি ও লবণসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বহন করা হচ্ছে। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে এবং নিরীহ প্রাণ ঝরে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

বাঁশখালীতে বালুভর্তি ডাম্পারের চাকায় প্রাণ গেল শিশু ইশফার

Update Time : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬