গাজীপুর , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বরিশাল জেলা সাংবাদিক সংস্থায় মামুন-আরিফের নতুন নেতৃত্ব কসবায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক মান্দায় চৌজা ব্রিজ–তেঁতুলিয়া শেখপাড়া সড়ক পাকাকরণ উদ্বোধন নওগাঁতে গোল্ডহাটির মোড় থেকে আরজি নওগাঁ সড়ক উদ্বোধন টেকনাফের আইয়ুব আটক: চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ ইয়াবা উদ্ধার অভিযান শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

চন্দনাইশে গরু লুটে বাধা দিলে মালিককে গুলি করে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

চন্দনাইশে গরু লুটে বাধা দিলে মালিককে গুলি করে হত্যা

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু ডাকাতির সময় বাধা দেওয়ায় নিতাই চন্দ্র নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতরা তিনটি গরু লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া এলাকায়। নিহত নিতাই চন্দ্র ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মাইক্রোবাসযোগে ৫ থেকে ১০ জনের একটি ডাকাতদল নিতাই চন্দ্রের গোয়ালঘরে হানা দেয়। তারা গরু লুট করে নিয়ে যাওয়ার সময় নিতাই চন্দ্র বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ডাকাতরা তিনটি গরু নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নিতাই চন্দ্রকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, গরু লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় নিতাই চন্দ্রকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বরিশাল জেলা সাংবাদিক সংস্থায় মামুন-আরিফের নতুন নেতৃত্ব

চন্দনাইশে গরু লুটে বাধা দিলে মালিককে গুলি করে হত্যা

Update Time : ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬