গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড, চসিক মেয়র

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ Time View

কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড, চসিক মেয়র

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

নগরের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কালুরঘাট শিল্পাঞ্চলকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে এই এলাকার টেকসই উন্নয়নের জন্য সড়ক, সেতু ও ড্রেনেজব্যবস্থার আধুনিকায়নকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৫ নম্বর মোহরা ওয়ার্ডস্থ বালি খালের ওপর ২০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণকাজ প্রকল্পের ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, ‘বালি খালের ওপর এই ব্রিজটি নির্মিত হলে শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ হবে এবং যান চলাচলের সক্ষমতা বহুগুণ বাড়বে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৫০ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘এই প্রকল্পের ফলে খালের পানিপ্রবাহ বৃদ্ধি পাবে, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন আগের চেয়ে সহজ হবে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে। শুধু বালি খাল ব্রিজই নয়, পুরো শিল্পাঞ্চলকে ঘিরে বর্তমানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে।’

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, প্রকৌশলী রিফাতুল করিম, প্রকৌশলী শাফকাত আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড, চসিক মেয়র

Update Time : ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬