গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

  • Reporter Name
  • Update Time : ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ Time View

মোঃ শহীদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ 

পবিত্র রমজান মাসে জনভোগান্তি কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি, সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না।

২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নগরের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন। চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা ও খেজুরসহ রমজানকেন্দ্রিক পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র। তিনি বলেন, “রোজার মাসে সাধারণ মানুষের ওপর যেন বাড়তি চাপ না পড়ে, সে বিষয়ে আমরা ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দিয়েছি। কিছু অসঙ্গতি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সতর্কতার পরও যদি অনিয়ম অব্যাহত থাকে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা বরদাশত করা হবে না উল্লেখ করে মেয়র বলেন, “আমরা কোনো সিন্ডিকেটকে স্পেস দিতে চাই না। যারা কৃত্রিমভাবে দাম বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রমজান মাসে নৈতিক ব্যবসায়িক আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মুসলিম বিশ্বে অনেক দেশে রমজানে ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করেন, কোথাও কোথাও বিনামূল্যে ইফতার বিতরণের নজিরও আছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রতিও একই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেয়র আরও বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা মূল্যতালিকা প্রদর্শন না করা আইন লঙ্ঘনের শামিল। নগরবাসীর স্বার্থে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বাজার মনিটরিং প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, “খাতুনগঞ্জের পাশাপাশি কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট ও পাহাড়তলীসহ বড় বাজারগুলোও নজরদারিতে রয়েছে। পাইকারি ও খুচরা দরের মধ্যে স্বাভাবিক পার্থক্য থাকবে, কিন্তু তা যেন অস্বাভাবিক পর্যায়ে না যায়। মনিটরিংয়ের মাধ্যমে বাজারদর স্থিতিশীল রাখাই আমাদের লক্ষ্য।”

পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারও পর্যবেক্ষণের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, পাইকারি ও খুচরা দামের ব্যবধান ন্যূনতম পর্যায়ে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় করেন মেয়র। এ সময় বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাজার সমিতির নেতারা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রমজানজুড়ে বাজারে শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

Update Time : ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬