গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গাজীপুরে উন্নয়নের ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন নতুন প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১ Time View

ছয় মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন জিসিসির নতুন প্রশাসক শওকত হোসেন

বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই ১৮০ দিনের (৬ মাস) উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন শওকত হোসেন সরকার। বুধবার সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সকাল নয়টায় নগর ভবনে পৌঁছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে স্থানীয় সরকার সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

নগরবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন প্রশাসক। পাশাপাশি ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজ করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেন। ঢাকার সঙ্গে সংযোগকারী বিকল্প সড়কগুলোর উন্নয়নও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত বলে জানান তিনি।

পরিবেশ সুরক্ষায় দুটি বড় উদ্যোগের কথা তুলে ধরেন প্রশাসক। মহানগরীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খনন করা হবে বলে জানান তিনি। এতে জলাবদ্ধতা হ্রাস এবং মশার উপদ্রব কমবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া গাজীপুরকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু, অবৈধ ডিশ লাইন অপসারণ এবং সড়কবাতির উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান শওকত হোসেন সরকার। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মহানগরীর ৫৭টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও একটি করে শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি সুস্থ ধারার শিল্প-সাংস্কৃতিক কার্যক্রম বেগবান করার আশ্বাস দেন।

সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেন প্রশাসক। তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

গাজীপুরে উন্নয়নের ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন নতুন প্রশাসক

Update Time : ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬