গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা
ভোটের হাওয়া

ফরিদপুর পুলিশ হাসপাতালে নতুন প্যাথলজি বিভাগ চালু

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ Time View

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর:

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজলভ্য করতে ফরিদপুর পুলিশ লাইনস হাসপাতালে নতুন প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “পুলিশ সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত পরিশ্রম করেন। তাদের সুস্থতা নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন প্যাথলজি বিভাগের মাধ্যমে দ্রুত ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হবে, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করবে।”

নতুন বিভাগে রক্ত, প্রসাবসহ বিভিন্ন পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। ভবিষ্যতে হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন, এবং ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

অনেক পুলিশ সদস্য জানান, আগে ছোটখাটো পরীক্ষার জন্য বাইরে যেতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। নতুন প্যাথলজি বিভাগের মাধ্যমে হাসপাতালেই দ্রুত পরীক্ষা করা সম্ভব হওয়ায় তারা সন্তুষ্ট। এছাড়া পুলিশ সদস্যদের পরিবারেরাও এই সেবার আওতায় আসবে, যা সার্বিকভাবে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

ফরিদপুর পুলিশ হাসপাতালে নতুন প্যাথলজি বিভাগ চালু

Update Time : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬