গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

নরসিংদীর শিবপুরকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে: এমপি মনজুর এলাহী

  • Reporter Name
  • Update Time : ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলাকে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেছেন, “শিবপুর উপজেলার উন্নয়নই আমার লক্ষ্য। কোনো অন্যায়-অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতায় শিবপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।
নবনির্বাচিত এমপি মনজুর এলাহী বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। এখন তার প্রথম দায়িত্ব হবে শিবপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দুর্নীতির বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোনতাশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।
উপস্থিতরা নবনির্বাচিত এমপির এ ঘোষণাকে স্বাগত জানান এবং তার নেতৃত্বে শিবপুরে ইতিবাচক পরিবর্তন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

নরসিংদীর শিবপুরকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে: এমপি মনজুর এলাহী

Update Time : ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬