গাজীপুর , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া

উলিপুর বাজারে রমজান উপলক্ষে অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ Time View

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
উপজেলা ভূমি কর্মকর্তা এস এম মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের দোকান ও হোটেলগুলো তদারকি করা হয়। অভিযানের সময় নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভেজাল দুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়।
অভিযানকালে মৌসুমী হোটেলের মালিক আজাদকে ২ হাজার টাকা, মাংস বিক্রেতা লালুকে ১ হাজার টাকা এবং ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, রমজান মাসজুড়ে বাজারে ন্যায্যমূল্য বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ

উলিপুর বাজারে রমজান উপলক্ষে অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬