গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ Time View

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন 

গাজীপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): আইন-শৃঙ্খলা রক্ষা, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। শুরুতেই তিনি দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার পরিচয় দেওয়া বিভিন্ন ইউনিটের কৃতী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “পুলিশ সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠাই বাহিনীর সুনাম বৃদ্ধি করে। জনগণের আস্থা অর্জনে আমাদের পেশাদার আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।”

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সরাসরি তাদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। আবাসন সংকট, চিকিৎসা সহায়তা, কর্মস্থলের সুযোগ-সুবিধা, যানবাহন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি, দায়িত্ব পালনে নিরাপত্তা জোরদারসহ নানা বিষয়ে আবেদন উপস্থাপন করা হয়। পুলিশ কমিশনার সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, জিএমপিতে কর্মরত প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিত করা নেতৃত্বের দায়িত্ব। বাহিনীর মনোবল দৃঢ় রাখতে কল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে জোরদার করা হবে। একই সঙ্গে তিনি সকল সদস্যকে সততা, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেবা প্রত্যাশী জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করার আহ্বান জানান।

কল্যাণ সভা শেষে সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক অপরাধের ধরণ, অপরাধ প্রবণতার বিশ্লেষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ কমিশনার অনুদ্ঘাটিত মামলাসমূহ দ্রুত তদন্তের মাধ্যমে উদ্ঘাটন ও নিষ্পত্তির নির্দেশ দেন। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার কার্যক্রম জোরদার করা, মাদকবিরোধী অভিযান আরও ত্বরান্বিত করা এবং সন্ত্রাস, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং সংক্রান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নজরদারি বাড়ানো, যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং জিএমপির বিভিন্ন জোন ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি, গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সভা শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং মহানগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬