গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

পাঁচবিবিতে সুষ্ঠু ভোট, প্রশংসিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ Time View

অফিস ডেস্ক:

জয়পুরহাট-১ (পাঁচবিবি–সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আয়োজনের জন্য প্রশংসিত হয়েছেন পাঁচবিবি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেন।

নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতিতে তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সতর্ক ও নির্দেশনা প্রদানসহ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি না হওয়ার জন্য স্থানীয় কর্মকর্তাদের নিয়মিতভাবে পরামর্শ দিয়েছেন।

সেলিম আহমেদ ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি এবং নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ নিশ্চিত করেছেন। ভোটের দিন ২৭৫ জন আইনশৃঙ্খলা বাহিনী ৫টি গ্রুপে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করেন।

তিনি স্থানীয় গোয়েন্দা সংস্থা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং প্রতিটি ভোটকেন্দ্রের পরিস্থিতি তদারকি করেছেন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়েছে।

সেলিম আহমেদ বলেন, “উপজেলার ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, নিরপেক্ষ ভোট কর্মকর্তার উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হয়েছে।”

স্থানীয়রা ইউএনও সেলিম আহমেদের দক্ষতা ও প্রজ্ঞাকে বিশেষভাবে প্রশংসা করেছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তার আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

পাঁচবিবিতে সুষ্ঠু ভোট, প্রশংসিত

Update Time : ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬