গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

লাখাইয়ে নিখোঁজের একদিন পর ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

হবিগঞ্জ, প্রতিবেদক:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে নিখোঁজের একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি গ্রামের পূর্ব দিকে ‘ইসমাইল বন্দ’ নামের একটি সরিষা ক্ষেত।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে মানছুরা গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়, কিন্তু আর ফিরে আসে না। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আশপাশের ধানক্ষেত, ঝোপঝাড় ও পুকুরপাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে মাইকিং করে নিখোঁজ শিশুর খবর ছড়িয়ে দেওয়া হয়।

শনিবার ভোরে স্থানীয় কৃষক আব্দুর রহমান শিশুটির মরদেহ তার সরিষা ক্ষেতে দেখতে পান এবং পুলিশকে জানান। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির গলায় কাপড় পেঁচানো ছিল।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

ওসি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় লাখাই উপজেলায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

লাখাইয়ে নিখোঁজের একদিন পর ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার

Update Time : ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬