গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল
নির্বাচন ও গণভোটে পুলিশের জন্য কঠোর আচরণবিধি জারি

  • Reporter Name
  • Update Time : ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ Time View

নির্বাচন ও গণভোটে পুলিশের জন্য কঠোর আচরণবিধি জারি

নির্বাচন ও গণভোটে রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর কঠোর আচরণবিধি জারি করেছে। নির্বাচনী দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রতি একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

জারি করা নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের সমর্থকের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না। ব্যক্তিগত রাজনৈতিক মতামত প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না। কোনো প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপহার বা অন্য কোনো সুবিধা গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। প্রার্থীর সঙ্গে ছবি তোলা বা অতিরিক্ত ঘনিষ্ঠ আলাপচারিতাকেও অপেশাদার আচরণ হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়া দায়িত্ব পালনকালে ফুটপাত বা দোকানে বসে খাবার খাওয়া কিংবা জনসমাগমস্থলে নাস্তা গ্রহণ থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এবং কোনো ভোটারকে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রভাবিত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

দায়িত্বকালীন মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ভোট সংক্রান্ত সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও কারও কাছে পাঠানো যাবে না। ব্যক্তিগত আলাপচারিতা, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি কিংবা ফলাফল নিয়ে পূর্বানুমান করাও আচরণবিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার বা নির্বাচনী কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ, গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এই আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নির্বাচন ও গণভোটে পুলিশের জন্য কঠোর আচরণবিধি জারি

নির্বাচন ও গণভোটে পুলিশের জন্য কঠোর আচরণবিধি জারি

Update Time : ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬