গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ভোটের টানে বাড়ি ফেরা মানুষের ঢল, মহাসড়কে তীব্র যানজট

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ Time View

অফিস ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই হাজারো মানুষ ঢাকা ছাড়তে শুরু করেন। এতে ঈদের ছুটির সময়ের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে।

সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত যাত্রী অপেক্ষায় দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কলেজগেট ও গাজীপুর এলাকার বেশ কয়েকটি অংশে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যানবাহনের সংকটকে সুযোগ হিসেবে নিয়ে কিছু পরিবহন শ্রমিক স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। পাশাপাশি আন্তঃজেলা ও অন্তঃজেলার কিছু বাস নির্ধারিত রুট পরিবর্তন করে অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে, যা যাত্রী দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগেই ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন। ফলে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঈদের সময়ের মতো ভিড় দেখা গেছে এবং আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।

এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহে যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে সন্তানসহ নিজ নিজ গ্রামে যাচ্ছেন।

অনেক যাত্রী জানান, কয়েক বছর পর ভোট দেওয়ার সুযোগ এবং উৎসবমুখর পরিবেশ উপভোগের আনন্দে এই বাড়তি দুর্ভোগও তারা হাসিমুখে মেনে নিতে প্রস্তুত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ভোটের টানে বাড়ি ফেরা মানুষের ঢল, মহাসড়কে তীব্র যানজট

Update Time : ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬