গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দুই মাস পর নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল প্রায় সাড়ে ১০ লাখ টাকা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

উজ্জ্বল কুমার | নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার দুই মাস দশ দিন পর দানবাক্স খোলা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুসুম্বা মসজিদের ১টি বড় ও ১৪টি ছোট দানবাক্স খুলে মোট ১০ লাখ ১৯ হাজার ৫১৯ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও দানবাক্স থেকে বৈদেশিক মুদ্রা, একটি সোনার নাকফুল ও একটি ছোট রুপার চানতারা পাওয়া গেছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এবার দুই মাস দশ দিন পর দানবাক্স খোলা হয়েছে। এতে মোট ১০ লাখ ১৯ হাজার ৫১৯ টাকা পাওয়া গেছে।”

দানবাক্স খোলার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কুসুম্বা শাহী মসজিদে আগত দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মানতের অর্থ দিয়ে মসজিদ ক্যাম্পাসে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মহিলাদের জন্য উন্মুক্ত নামাজঘর, তাবারক প্রস্তুতের রান্নাঘর সংস্কার, পরিচ্ছন্ন কসাইখানা নির্মাণ, দর্শনার্থীদের বসার সুব্যবস্থা এবং ক্যাম্পাসের ভেতরে পাকা রাস্তা নির্মাণ।

এছাড়াও মসজিদের পাশেই একটি ইসলামিক লাইব্রেরি ও কালচারাল রিসার্চ সেন্টার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে। সেখানে একটি সমৃদ্ধ জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দর্শনার্থীরা কুসুম্বা মসজিদসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ সম্পর্কে জানতে পারবেন।

দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “নিরাপত্তাই দর্শনার্থী বাড়ানোর মূল চাবিকাঠি। এ কারণে পুরো মসজিদ ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।”

এর ফলে দর্শনার্থীরা নির্বিঘ্নে নামাজ, ইবাদত ও মানত সম্পন্ন করে নিরাপদে ফিরে যেতে পারছেন।

নওগাঁ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

দুই মাস পর নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল প্রায় সাড়ে ১০ লাখ টাকা

Update Time : ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬