গাজীপুর , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল ঘিরে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু মর্মান্তিক ট্র্যাজেডি আয়াত হত্যা মামলা: চট্টগ্রাম আদালতে আবীরের মৃত্যুদণ্ড স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা কমিটি গঠন তাজ আহ্বায়ক নওগাঁ আত্রাইয়ে রেললাইনের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার বিজয়নগর আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনে ইট সলিং দাবি

টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ Time View

গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার টঙ্গী প্রেসক্লাবে বর্ণিল সাজসজ্জা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর টঙ্গী প্রতিনিধি মামুনুর রশীদ রানা এবং সঞ্চালনা করেন চ্যানেল এস-এর গাজীপুর জেলা প্রতিনিধি আলিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস গাজীপুরের চিফ রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মেরাজ উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি আফজাল হোসেন, যুগান্তর টঙ্গী পূর্ব প্রতিনিধি লুৎফুজ্জামান লিটনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সব কথা সবার কথা”—এই স্লোগানকে ধারণ করে চ্যানেল এস দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থনির্ভর সংবাদ পরিবেশন করে আসছে। গণতন্ত্র, মানবাধিকার ও সত্য প্রকাশে চ্যানেলটির ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠান শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার

টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬