গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

নান্দাইলে বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চানের ফুলকপি প্রতীকের পক্ষে জনসভায় জনসমুদ্র

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ Time View

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)’র চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানের ফুলকপি প্রতীকের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ জনসভায় হাজারো মানুষের ঢল নামে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এমপি ও মন্ত্রীরা জনগণের কাছে পাই টু পাই হিসাব দিতে বাধ্য থাকবেন।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবিরের নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হলেও তাদের বিলাসী জীবনযাপন নেই। অথচ যারা বারবার ক্ষমতায় গেছে, তারাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর কোনো ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না।”
দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তিনি নান্দাইল আসনে ফুলকপি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ ও ইসলামের বাংলাদেশ। জনগণের সমর্থনের মাধ্যমেই পরিচালিত হবে এই দেশ।”
তিনি নান্দাইলবাসীকে ফুলকপি প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানকে বিজয়ী করার আহ্বান জানান।
সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে বলেন, “ফুলকপি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত হলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারাই হবেন এমপি, আর আমি থাকবো আপনাদের পাহারাদার।”
তিনি নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানসহ সকল উন্নয়ন পরিকল্পনার তালিকা জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি দেন।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারি নুরুল আমীন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন—
বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা খাইরুল ইসলাম, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় নান্দাইল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নান্দাইলে বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চানের ফুলকপি প্রতীকের পক্ষে জনসভায় জনসমুদ্র

Update Time : ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬