গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

কুলাউড়াকে আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের অঙ্গীকার: শওকতুল ইসলাম শকুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ Time View

মোঃ রেজাউল ইসলাম শাফি কুলাউড়া উপজেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইশতেহার ঘোষণাকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত ইশতেহারে শওকতুল ইসলাম শকু বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমাজের সকল বৈষম্য দূর করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। জনগণের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর রাজনীতির প্রধান অঙ্গীকার।

ইশতেহারে স্মার্ট নগর গঠন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম উন্নয়ন, সংস্কৃতি, যুব শক্তি ও খেলাধুলা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, ধর্ম-কর্ম, গণমাধ্যম ও গণতন্ত্র, পর্যটন ও বিনিয়োগ এবং সন্ত্রাস-মাদক ও অপরাজনীতি বিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

তিনি জানান, শহরের যানজট নিরসনে জালালাবাদ গ্যাসফিল্ড থেকে বিহালা পর্যন্ত বাইপাস ও বিকল্প সংযোগ সড়ক নির্মাণ করা হবে। রবিরবাজারসহ বিভিন্ন বাজার যানজটমুক্ত করতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু, সিএনজি ও অটোরিকশার শৃঙ্খলাভিত্তিক নিয়ন্ত্রণ এবং বাসস্ট্যান্ড ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি পৌরসভা ও বাজার এলাকায় স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিটলাইট স্থাপন এবং হকার পুনর্বাসনের মাধ্যমে পথচারীবান্ধব সড়ক নির্মাণের কথা উল্লেখ করেন।

স্বাস্থ্যখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করা, মা ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং আধুনিক ডায়াগনস্টিক সুবিধা চালুর প্রতিশ্রুতি দেন শকু।

শিক্ষা ক্ষেত্রে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ভবন, ডিজিটাল শিক্ষা উপকরণ, খেলার মাঠ ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কুলাউড়ায় পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

যুব ও ক্রীড়াক্ষেত্রে আধুনিক স্টেডিয়াম ও যুব উন্নয়ন কেন্দ্র স্থাপন, খেলার মাঠ সংস্কার, ক্লাব সংগঠন শক্তিশালীকরণ এবং মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। কৃষিখাতে পরিবেশবান্ধব কৃষিযন্ত্র, উন্নত সেচব্যবস্থা, ফসল রক্ষা এবং বাজারজাতকরণ সহজ করতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

এছাড়া মনু নদীর ভাঙনরোধ, খাল খনন, সুপেয় পানি নিশ্চিতকরণ, রাজাপুর সেতুর সংযোগ সড়কসহ বিভিন্ন ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

শওকতুল ইসলাম শকু আরও বলেন, কুলাউড়ার সাংস্কৃতিক অঙ্গন পুনরুজ্জীবিত করা হবে এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-শ্রমিকদের ভূমি অধিকার, মজুরি বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও তিনি ব্যক্ত করেন।

পর্যটন খাতে হাকালুকি হাওরসহ কুলাউড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটন শিল্পে রূপান্তর, সরকারি-বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কমিউনিটিকে সম্পৃক্ত করে সন্ত্রাস ও মাদকমুক্ত কুলাউড়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও ইশতেহারে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়াকে আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের অঙ্গীকার: শওকতুল ইসলাম শকুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

Update Time : ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬