গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ)

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে। গনঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দীন (আকাশ) ট্রাক প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার বন্দর–পতেঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গনঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন ইপিজেড থানা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ মোস্তাকিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ রানাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম-১১ আসন দেশের অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে এ এলাকার সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। বন্দরের শ্রমজীবী মানুষের সমস্যা, কর্মসংস্থান সংকট, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা এবং নাগরিক সেবা নিয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি কোনো উদ্যোগ চোখে পড়েনি।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন (আকাশ) বলেন,

“এই আসনের মানুষ পরিবর্তন চায়। আমি ট্রাক প্রতীক নিয়ে সাধারণ মানুষের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির পক্ষে মাঠে নেমেছি। নির্বাচিত হলে বন্দর–পতেঙ্গাকে একটি পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।”

গনঅধিকার পরিষদের নেতারা জানান, ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন (আকাশ) একজন শিক্ষিত, দক্ষ ও আদর্শবান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করছেন। আগামী দিনে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ট্রাক প্রতীকের পক্ষে জনমত আরও সুসংহত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ)

Update Time : ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬