গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

জেলায় জেলায় পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

জেলায় জেলায় পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

অফিস ডেস্ক | ৮ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সারা দেশের বিভিন্ন জেলায় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ইতোমধ্যে কুমিল্লা, হবিগঞ্জ ও রাঙামাটি জেলায় এসব সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হয়েছে। অন্যান্য জেলাগুলোতেও প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী উপকরণ পৌঁছে দিতে শুরু করেন নির্বাচন কর্মকর্তারা।

কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের প্রতিটি উপজেলার জন্য পৃথকভাবে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ব্যালটবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। এবারের নির্বাচনে সাধারণ ব্যালটের পাশাপাশি গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য নির্বাচনী বিধিমালা, নির্দেশিকা, ফেস্টুন এবং ভোটগ্রহণে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে।

কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, জেলার প্রায় ৪৮ লাখ ৫০ হাজার ভোটারের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে।

এদিকে হবিগঞ্জ জেলাতেও সকাল থেকেই জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্বাচনী উপকরণ হস্তান্তর করা হচ্ছে। নির্বাচন-পূর্ববর্তী দিন ১১ ফেব্রুয়ারি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে জেলার ৪টি আসনের ৬৪৭টি ভোটকেন্দ্রে এসব উপকরণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অন্যদিকে, রাঙামাটি জেলার দুর্গম এলাকায় ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গতকাল রাঙামাটি আসনের চার উপজেলার দুর্গম ২০টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স, নির্বাচনী সরঞ্জাম, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

জেলায় জেলায় পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Update Time : ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬