গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগরে নাজমুল হুদা হিমেলের গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ Time View

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগরে নাজমুল হুদা হিমেলের গণসংযোগ

রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নাজমুল হুদা হিমেল তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকার নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।

নাজমুল হুদা হিমেল সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামগুলোতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। হালুয়ারঘাট হয়ে মঙ্গলকাটা চৌমুহনী, নারায়নতলা হয়ে জাহাঙ্গীরনগর ও সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে তিনি লাঙ্গলের পক্ষে ভোট চান। তরুণ এই প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে নাজমুল হুদা হিমেল বলেন,

“সুনামগঞ্জ-৪ আসনের মাটি ও মানুষের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক দীর্ঘদিনের। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড আজও এ অঞ্চলের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।”

তিনি আরও বলেন,

“আমি আপনাদেরই সন্তান। অবহেলিত সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারারগাঁও–হালুয়ারঘাট সুরমা নদীর ওপর একটি সেতু অত্যন্ত জরুরি। এই অঞ্চলের রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমি লাঙ্গল প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি।”

সীমান্তবর্তী এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন,

“নির্বাচিত হতে পারলে সুরমা নদীর তীরবর্তী মানুষের অধিকার রক্ষা, মাদক ও বেকারত্বমুক্ত একটি আধুনিক উপজেলা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নাজমুল হুদা হিমেল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। তাঁর সাবলীল বক্তব্য ও মানুষের প্রতি আন্তরিক আচরণ ভোটারদের আকৃষ্ট করছে। জাহাঙ্গীরনগর বাজারের এক প্রবীণ ভোটার বলেন,

“আমরা এলাকার উন্নয়ন চাই। হিমেল সাহেবের মতো শিক্ষিত ও উদ্যমী নেতৃত্ব আমাদের এলাকার জন্য প্রয়োজন।”

গণসংযোগকালে নাজমুল হুদা হিমেলের সঙ্গে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগরে নাজমুল হুদা হিমেলের গণসংযোগ

Update Time : ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬