গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল ও অবৈধ ঘর নির্মাণে উত্তেজনা কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মাদকবিরোধী সমাবেশে জিরো টলারেন্স ঘোষণা নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ

গাজীপুর ডিবি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ Time View

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর মেট্রোপলিটন ডিবি উত্তর বিভাগের এস আই মাসুদের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, তিনি সাধারণ জনগণ ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে আইনি ব্যবস্থা এড়ানোর কাজ করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এপ্রিল ২০২৫ সালে সদর থানার পশ্চিম ভূরুলিয়ার আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. ইকবালের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে এস আই মাসুদ ইকবালের স্ত্রী কণার কাছে থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে ইকবালকে পাঁচ লাখ টাকা দেওয়ার হুমকি দেন। পরে ইকবাল ওই টাকা প্রদান করেন। আবার ডিসেম্বর ২০২৫-এ তিনি একই পরিবারের কাছে দুই লক্ষ টাকা দাবী করেন, যার অর্ধেক অর্থ তারা দিতে সক্ষম হন।

এসআই মাসুদ নলজানীর মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত ঘুষ নেন। অভিযানের নামে তিনি মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন এবং একাধিকবার মাদক উদ্ধারের পরও অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ, গত ১২ নভেম্বর রাণী, নুরজাহান ও নাসিমার কাছ থেকে যথাক্রমে ৬০ হাজার, ৫০ হাজার ও এক লাখ টাকা ঘুষ নিয়ে তাদেরকে আটক না করে ছেড়ে দেন।

উপ-পুলিশ কমিশনার অশোক পাল জানিয়েছেন, কেউ অনিয়ম করলে তাকে আইনের আওতায় আনা হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড পুলিশের জন্য অগ্রহণযোগ্য এবং বিভাগীয়ভাবে কঠোর শাস্তির দাবি রয়েছে।

সাধারণ জনগণ ও সুশীল সমাজ এস আই মাসুদকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার

গাজীপুর ডিবি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ

Update Time : ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬