গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ড—মনজুরুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠ এবং ১০নং মোহনপুর ইউনিয়নের নাটের হাট এলাকায় এসব জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। নিজপাড়া ইউনিয়নের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস এবং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন। এছাড়া উপজেলা যুবদলের সদস্য মোঃ আক্কাস আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুরুল ইসলাম বলেন, অতীতে চাকরির নামে যে অর্থ লেনদেন ও দুর্নীতি হয়েছে, তার অবসানই হবে বিএনপি সরকারের প্রথম কাজ। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশব্যাপী দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে, আর এই অভিযান শুরু হবে দলের ভেতর থেকেই।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের চাকরির আবেদনের জন্য প্রয়োজনীয় খরচ এমপির তহবিল থেকে বহনের উদ্যোগ নেওয়া হবে, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী তরুণ-তরুণী পিছিয়ে না পড়ে। একই সঙ্গে তিনি শিক্ষাবান্ধব, কর্মসংস্থানমুখী ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ড—মনজুরুল ইসলাম

Update Time : ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬