গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

মোহনপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ Time View

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) মোহনপুর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি র‍্যালি মোহনপুর সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের আদর্শ সংবলিত ব্যানার, ফেস্টুন ও পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা তুলে ধরেন।

র‍্যালি শেষে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “নৈতিকতা ও আদর্শবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ছাত্রসমাজ সঠিক পথে পরিচালিত হলে দেশ ও জাতির ভবিষ্যৎ নিরাপদ হবে।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি রেজাউন ইসলাম। তিনি বলেন, “১৯৭৭ সালে যাত্রা শুরু করা ছাত্রশিবির আজও ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে এই আদর্শে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথির বক্তব্যে মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জিএম আব্দুল আওয়াল বলেন, “ছাত্রশিবির ছাত্র ও যুবসমাজকে সংগঠিত ও সচেতন করে তুলছে। শিক্ষা, চরিত্র গঠন ও সমাজসেবার মাধ্যমে নেতৃত্ব তৈরির কাজ করছে সংগঠনটি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা পশ্চিম ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল মমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পশ্চিম দপ্তর সম্পাদক আতাউর রহমান, বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি, সাবেক সভাপতি রমজান আলী, মোহনপুর উপজেলা পশ্চিম সভাপতি মিনারুল ইসলামসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

মোহনপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

Update Time : ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬