গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামে ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসা তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি নুরুল আমিন (৪০), তিনি নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এ ধরনের অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ১

Update Time : ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬