গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

১৪ বিজিবির অভিযানে সীমান্তে কঠোর নজরদারি, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ Time View

১৪ বিজিবির অভিযানে সীমান্তে কঠোর নজরদারি, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ প্রতিবেদন:

সাপাহার (নওগাঁ): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় নওগাঁ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ১৪ বিজিবি।

বর্তমানে ১৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় দুই জেলার ৯টি সংসদীয় আসনের ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিজিবির মূল দায়িত্ব হিসেবে সীমান্তে চোরাচালান প্রতিরোধে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে বাহিনীটি।

এরই অংশ হিসেবে গত ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিকেল সহকারী মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যার সিজার মূল্য ৬২ হাজার ৮০০ টাকা।

এছাড়া ৫ ফেব্রুয়ারি রাত ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। যার সিজার মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।

দুটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।

নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার জানিয়েছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক।

প্রতিবেদন:

জাহাঙ্গীর আলম মানিক

সাপাহার, নওগাঁ

মোবাইল: ০১৭৪০৬২৭৭৪৮

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

১৪ বিজিবির অভিযানে সীমান্তে কঠোর নজরদারি, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Update Time : ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬