গাজীপুর , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা
ভোটের হাওয়া

দুর্গন্ধযুক্ত গলিত মরদেহ নিজ হাতে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ (পিপিএম)

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি | মোঃ কামাল পাশা
তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৬
মানুষ যখন নাকে হাত দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)। তিনি নিজ হাতে উদ্ধার করলেন এক অজ্ঞাত পরিচয়ের গলিত ও তীব্র দুর্গন্ধযুক্ত মরদেহ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জামতলা পয়েন্ট এলাকায় ফুটপাতে পড়ে থাকা এক বৃদ্ধ পুরুষের মরদেহ ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় চরম অবহেলা ও অনীহা। চারদিকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে অনেকেই নাক চেপে দ্রুত স্থান ত্যাগ করেন।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে এসআই ফয়সলসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও কোনো দ্বিধা না করে ওসি রতন শেখ নিজেই পাশের ফুটপাতের দোকান থেকে পলিথিন সংগ্রহ করে অস্থায়ী গ্লাভস তৈরি করেন এবং মরদেহটি নিজ হাতে বডি ব্যাগে প্রবেশ করান। পরে তা পুলিশের গাড়িতে করে আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি রতন শেখ (পিপিএম) বলেন,
“একজন মানুষ জীবিত থাকুক বা মৃত—তার মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও পুলিশের নৈতিক দায়িত্ব। কেউ অবহেলিত অবস্থায় পড়ে থাকলে পুলিশ কখনো দায়িত্ব এড়াতে পারে না।”
সদর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রচলিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অজ্ঞাত এই মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালানো হবে।
এই ঘটনায় দায়িত্ববোধ, সাহসিকতা ও মানবিক আচরণের জন্য স্থানীয়দের মধ্যে ওসি রতন শেখ (পিপিএম) এবং সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের ভূয়সী প্রশংসা ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা

দুর্গন্ধযুক্ত গলিত মরদেহ নিজ হাতে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ (পিপিএম)

Update Time : ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬