গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মুলাদীর কাজিরচরে সন্ত্রাসী হামলায় বিএনপি কর্মী রক্তাক্ত, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

বরিশাল জেলা প্রতিনিধি: এস এম শাহ আলম

বরিশাল জেলার মুলাদী থানার ৭নং কাজিরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিএনপির এক কর্মী। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ০৫ মিনিটে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত করা হয় বিএনপি কর্মী জসিম পেদাকে।

আহত জসিম পেদা বর্তমানে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, কাজিরচর এলাকার জলিল সরদারের ছেলে আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত রাসেল সরদার, জলিল সরদার, রাশিদা বেগমসহ অজ্ঞাত আরও ২-৩ জন মিলে এ হামলা চালায়।

আহত জসিম পেদা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে রাসেল সরদার গং তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময় রাসেল সরদারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার দিন বিকেলে মুলাদী থেকে বাড়ি ফেরার পথে জসিম পেদার বাড়ির পাশেই ওত পেতে থাকে অভিযুক্তরা। বাড়ির কাছে পৌঁছালে রাসেল সরদার, জলিল সরদারসহ সন্ত্রাসীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে।

জসিম পেদার চিৎকার শুনে তার কন্যা অন্তরা স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে অন্তরা ৯৯৯ নম্বরে ফোন করলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জসিম পেদাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জসিম পেদা অভিযোগ করে বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হলেও আসামিরা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তারা কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছে—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।”

এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মামলার প্রস্তুতি চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

মুলাদীর কাজিরচরে সন্ত্রাসী হামলায় বিএনপি কর্মী রক্তাক্ত, থানায় অভিযোগ

Update Time : ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬