গাজীপুর , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া

পূবাইলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীকে কুপিয়ে আহত করার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ Time View

সুব্রত চন্দ্র দাস গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই নারীসহ এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে পূবাইল থানাধীন লক্ষণদীয়া এলাকায়। এ ঘটনায় আহত ইব্রাহীম মিয়া বাদী হয়ে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন— ইব্রাহীম মিয়া, তার স্ত্রী খাদিজা (৪৫) ও কন্যা নাদিয়া আক্তার (১৫)। আহত দুই নারী বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার টিটু, বিজয়, আয়াত বানু, তানজিদ ও নিপার সঙ্গে ইব্রাহীম মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার (৩০ জানুয়ারি) বাড়ির পাশের শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে লক্ষণদীয়া এলাকায় নিপার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা ইব্রাহীম মিয়ার পথরোধ করে।

এ সময় টিটু ও তার সহযোগীরা লোহার রড দিয়ে ইব্রাহীম মিয়াকে মারধর করে গুরুতর আহত করে। পরে ইব্রাহীম মিয়ার স্ত্রী ও মেয়ে মারধর ঠেকাতে এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ

পূবাইলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীকে কুপিয়ে আহত করার অভিযোগ

Update Time : ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬