গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে সহ আরও দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ১৪০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট ও পান করা অবস্থায় থাকা দুইটি মদের খালি বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়া (৪০),

মৃত আকসির মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী মো. গাজিউর (৩০) এবং

ইয়াবা ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া (২০)।

অভিযান শেষে আটক তিন মাদক কারবারিকে উদ্ধারকৃত ইয়াবাসহ নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আ. আজিজের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়দের মাঝে সেনাবাহিনীর এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬