গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

তারেক রহমানের টাঙ্গাইল আগমন ঘিরে সভাস্থলে কঠোর নিরাপত্তা, উৎসবমুখর পরিবেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩০ Time View

রিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে সভাস্থলে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।

তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির পক্ষ থেকে সমন্বিতভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সকাল থেকেই জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের আশেকুর বাইপাস এলাকায় অবস্থিত সভাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন।

একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হয়ে মঞ্চ, শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,

“দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন। তাকে একনজর দেখার জন্য টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

উত্তরবঙ্গ সফর শেষে ঢাকা ফেরার পথে আজ বিকেলে তারেক রহমান সভাস্থলে উপস্থিত হন। সভায় দেওয়া বক্তব্যে তিনি টাঙ্গাইল নিয়ে তার স্বপ্ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি টাঙ্গাইলের সুস্বাদু আনারস বিদেশে রপ্তানি করে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ও কৃষিখাতকে শক্তিশালী করা হবে। এ লক্ষ্যে সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে ন্যায্যমূল্য ও সরকারি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে তিনি টাঙ্গাইলকে একটি উন্নত, সমৃদ্ধ ও রপ্তানিমুখী জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার আগমন ও বক্তব্যে সভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

তারেক রহমানের টাঙ্গাইল আগমন ঘিরে সভাস্থলে কঠোর নিরাপত্তা, উৎসবমুখর পরিবেশ

Update Time : ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬