গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

গাজীপুরে সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৩ Time View

গাজীপুর প্রতিনিধি | আফনান মামুন চৌধুরী

“শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও—সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়া করে আনয়ন”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনার দেশীপাড়া নতুন বাজার এলাকায় অবস্থিত সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রার্থী এম. মনজুরুল করিম রনি এবং তাঁর সহধর্মিণী মোসাঃ তাপসী তন্ময় চৌধুরী।

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিন আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং মুন্সিপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ মজনু মন্ডল।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আকন এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, গাজীপুর কসমিক কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এমারত চৌধুরী, তালুকদার পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম তালুকদার, দেশীপাড়া নতুন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মান্নান সরকার বিপ্লব, দক্ষিণ সালনা মুন্সিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, ফুলকলি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোবারক হোসেন, সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অভিভাবক সদস্য মোঃ আমজাদ হোসেন মাস্টার, সমাজসেবক হাজী মোঃ ইদ্রিস আলী এবং ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আব্দুল ওহাবসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মোসাঃ তাপসী তন্ময় চৌধুরী বলেন,

“তোমরাই আগামী প্রজন্ম। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। তোমাদের প্রিয় শিক্ষক মান্নান স্যারের সুযোগ্য সন্তান এম. মনজুরুল করিম রনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের উন্নয়নে কাজ করতে এগিয়ে এসেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তোমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি তাঁর সহধর্মিণী হিসেবে তোমাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই—যেন তিনি বিজয়ী হয়ে সারাদেশে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে পারেন।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

গাজীপুরে সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Update Time : ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬