গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৭ Time View

মোঃ ইলিয়াছ খান | সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার সুদর্শন দর্শন সিকদার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়-এর অধ্যক্ষ তারিকুল ইসলাম এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সচিবসহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদকদ্রব্য প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী ও পুলিশ সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের কাছে অনুরোধ করেন, কেউ গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করুন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজের সকল স্তরের মানুষকে সহযোগিতা করতে হবে, যাতে আইন-শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬