গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমামরা সরকার থেকে ভাতা পাবেন — শামা ওবায়েদ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৩ Time View

মোঃ ইলিয়াছ খান | সালথা (ফরিদপুর)

বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমি আমার জন্মের পর থেকে দেখেছি, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান কখনো ভিন্ন মতের কাউকে জেলে দেননি কিংবা নির্যাতন করেননি।

তিনি আরও বলেন, আমার বাবার মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আমি আজীবন আপনাদের পাশে থাকবো। এখানে সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ থাকবে। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসার সমস্যার সমাধানে আমার বাবা সবসময় আলেমদের পাশে ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকারি ভাতা পাবেন—যা অতীতে কোনো সরকার দেয়নি।

তিনি সালথার মানুষকে সতর্ক করে বলেন, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়ম রোধ করতে হবে। মা-বোন ও শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মোঃ কাওছার মাতুব্বরের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সরোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, অ্যাডভোকেট লাবলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট এ আর লিটন, তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমামরা সরকার থেকে ভাতা পাবেন — শামা ওবায়েদ

Update Time : ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬