গাজীপুর , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

নাজমুল হাসান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ বিকেল ৩টায় রানিহাটি হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম ও নায়েব আমির অধ্যাপক আব্দুল মান্নান।জনসভাটি সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলাম এবং এতে সভাপতিত্ব করেন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আমির হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সৎ নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Update Time : ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬