
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা আয়োজন করা হয়। পরে বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত।
রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাষ কুমার সাহা-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহনাজ পারভীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষাকে আরও আধুনিক ও কার্যকরভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

Reporter Name 









