
বালিয়াকান্দিতে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ আজমল হোসেন, রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক জনবাণী পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাংবাদিক গোলাম মোর্তুবা রিজুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সনজিৎ কুমার দাস, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দি বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি এবং দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন (রুবেল), বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহেল খান, তালাশ বিডি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন (পাটোয়ারী), দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি তনু শিকদার সবুজ, দৈনিক ঘোষণার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ, দৈনিক বায়ান্ন পত্রিকা ও প্রভাত টাইমস প্রতিনিধি আমিরুল ইসলাম, জনতার আদালত পত্রিকার প্রতিনিধি ইমদাদুল হক রানা, দৈনিক খোলা চোখ ও সময়ে কাগজের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি মোঃ আজমল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানায় কর্মরত এসআই অমল কুমার বিশ্বাস, সমীর কান্তি বিশ্বাসসহ রাজবাড়ী জেলা ও বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে পত্রিকাটি গণতন্ত্র, মানবাধিকার ও জনস্বার্থে সাহসী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশ ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সংবাদ প্রেরণ:
মোঃ আজমল হোসেন
তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬ ইং।

Reporter Name 


















