গাজীপুর , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া

  • Reporter Name
  • Update Time : ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪০ Time View

নীলফামারীতে গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা বিষয়ে একদিনের কর্মশালা

নীলফামারী, ২৬ জানুয়ারি – আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নীলফামারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য একদিন ব্যাপী “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “অপসংবাদিকতা দূর করতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর ও জেলা তথ্য অফিসার মোঃ বায়েজিদ হোসেন।

নীলফামারী প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। সমাপনী পর্বে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান সকল সাংবাদিককে সনদপত্র বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ

Update Time : ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬