গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

তিস্তা-ধরলা-করতোয়া নদীর জীবন সচল করে নর্থবেঙ্গলকে কৃষিভিত্তিক রাজধানী বানাবো: ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

আশরাফুজ্জামান | গাইবান্ধা প্রতিনিধি

২৪ জানুয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১০ দলীয় জোট ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, জুলাই শহীদদের ঋণ শোধ করতে আমাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি আরও জানান, তিস্তা, ধরলা, করতোয়া ও অন্যান্য মরা নদীর অবস্থান হলো দেশের রক্তনালীর মতো। এগুলো সচল না থাকলে পুরো উত্তরাঞ্চল ক্ষতির মুখে পড়বে। তাই তিনি মরা নদীর জীবন সচল রেখে নর্থবেঙ্গলকে একটি কৃষিভিত্তিক রাজধানী বানানোর ঘোষণা দেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধার জনসভায় যোগ দেন।

সভাস্থলে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয় এবং শহরের অসংখ্য পয়েন্টে মাইক ব্যবস্থার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য শোনা যায়।

ডা. শফিকুর রহমান বলেন, “চুরির কালো টাকা ফিরিয়ে নিয়ে আসলেই এবং যারা এখনও চুরি করছে তাদের হাত অবশ করলে উত্তরাঞ্চল দ্রুত উন্নতি করবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলব। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সংঘাত থাকবে না।”

তিনি আরও বলেন, চাঁদাবাজির হাত কর্মের হাতে রূপান্তর করা হবে, মন্দ পথে থাকা ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উত্তরাঞ্চল দেশের খাদ্য শস্যের তিন ভাগের এক ভাগ যোগান দেয়। তাই এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। গাইবান্ধার বালাসী- বাহাদুরাবাদ সেতুর নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের পরিকল্পনাও তিনি তুলে ধরেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। নারীদের জন্য কর্মসংস্থান ও নিরাপদ পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন।

সভায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাও. আবদুল হালিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, প্রার্থী এবং দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকসহ গাইবান্ধার সদর, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, সাঘাটা ও ফুলছড়ির উপজেলা নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

তিস্তা-ধরলা-করতোয়া নদীর জীবন সচল করে নর্থবেঙ্গলকে কৃষিভিত্তিক রাজধানী বানাবো: ডা. শফিকুর রহমান

Update Time : ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬