গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৬৭ Time View

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে

স্বপন রবি দাশ | হবিগঞ্জ প্রতিনিধি

২৩ জানুয়ারি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে তারা তথ্য পায় যে ঢাকা–সিলেট মহাসড়ক সংলগ্ন নূরপুর ইউনিয়নের সুতাং বাজার এলাকায় একটি অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এর পর রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাজার ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়।

তল্লাশির এক পর্যায়ে হলুদ রঙের একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পরবর্তীতে উদ্ধার করা এয়ারগানটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, সিলেট বিভাগসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জনবহুল এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উদ্ধার

Update Time : ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬