গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নরসিংদীর শিবপুরে সাবেক ইউপি সদস্যের বাড়ির উঠান থেকে ৩৩১ রাউন্ড পুরাতন গুলি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪০ Time View

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভরতের কান্দি এলাকায় সাবেক ইউপি সদস্য আলহাজ্ব হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠান থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত গুলি উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি | ২৪ জানুয়ারি ২০২৬

শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে শিবপুর মডেল থানার পুলিশ মাটি খুঁড়ে এসব গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত গুলির সংখ্যা মোট ৩৩১ রাউন্ড।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির উঠানে শিশুরা ক্রিকেট খেলার সময় ব্যাটের আঘাতে মাটির নিচ থেকে একটি গুলি বের হয়ে আসে। বিষয়টি গিয়াস উদ্দিন মোল্লার পরিবার শিবপুর মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ পুরাতন ও মরিচা ধরা গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত গুলির মধ্যে রয়েছে—

২৪০টি সম্পূর্ণ পুরাতন ও মরিচা ধরা গুলি

৩২টি পিছনের অংশ মরিচা ধরা গুলি

৩২টি সামনের অংশ মরিচা ধরা গুলি

২৭টি ভাঙা ও টুকরো অংশবিশেষ গুলি

সবগুলো গুলি জব্দ করে শিবপুর মডেল থানায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আলহাজ্ব হাজী গিয়াস উদ্দিন মোল্লা পুটিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সদস্য ছিলেন। বর্তমানে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার বয়স প্রায় ৮০ বছর। পরিবারের অধিকাংশ সদস্য প্রবাসে অবস্থান করছেন।

কে বা কারা কী উদ্দেশ্যে গুলিগুলো তার বাড়ির উঠানে পুঁতে রেখেছে—এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার জেরে তাকে হেয়প্রতিপন্ন ও মানসম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী আরও জানান, এর আগেও ২০২৪ সালের ২৪ আগস্ট নরসিংদী জেলা কারাগার ও থানা লুটের ঘটনায় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও গুলি ভরতের কান্দি এলাকা থেকে উদ্ধার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শিবপুর মডেল থানা পুলিশ।

বর্তমানে ভরতের কান্দি এলাকা বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও নিরাপত্তাহীনতার কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া বলেন,

“শিবপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ দিনরাত কাজ করছে। অপরাধী যে-ই হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসী দ্রুত প্রশাসনের যৌথ চিরুনি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নরসিংদীর শিবপুরে সাবেক ইউপি সদস্যের বাড়ির উঠান থেকে ৩৩১ রাউন্ড পুরাতন গুলি উদ্ধার

Update Time : ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬